চট্টগ্রামের পটিয়ায় সিএনজি অটোরিকশা চুরির মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, চুরি করা সিএনজিটি আনোয়ারায় অজ্ঞাত এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে। সিএনজি উদ্ধার ও জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।...
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আটজন। আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে মাইক্রোবাসের চালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দিবাগত রাত ...
চট্টগ্রামের পটিয়ায় নয় বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর এলাকার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।...
চট্টগ্রামের পটিয়ায় সার্ভেয়ার আমিন এসোসিয়েশনের ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য সর্বসম্মতিক্রমে গঠিত কমিটিতে সভাপতি সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ ও সাধারণ সম্পাদক কে এম লুৎফুল কবির নির্বাচিত হয়েছেন।...
সংবাদ ও সোশ্যাল মিডিয়ায় লেখালেখির পরও পটিয়ার বিসিক এলাকায় ময়লা-আবর্জনার স্থায়ী সমাধান হয়নি। ফলে দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে জনদুর্ভোগ।...
পটিয়ার কচুয়াই ইউনিয়নের পূর্ব আজিমপুর এলাকায় পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করেছে বলে দাবি ভুক্তভোগীদের।...
চট্টগ্রামের পটিয়ায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) উপজেলার শোভনদণ্ডী এলাকায় মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষকদের হাতে বিনামূল্যে কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।...