আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
উদ্যোক্তাদের ডিজিটাল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে মিরাজ ইসলাম শাপলার জায়গায় দৃঢ় রয়েছি, অবশ্যই অর্জন করব: হাসনাত আবদুল্লাহ জুলাই সনদ স্বাক্ষরকারীরাও সেই কলম পেতে পারেন পিআর নিয়ে জামায়াতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়: নাহিদ দুই আট নম্বরের ম্যাচে ডি ক্লার্কের ঝড়ে দক্ষিণ আফ্রিকার ভারত জয় হারের দায় নিজের কাঁধে নিলেন কাবরেরা আগে চিন্তা করা যেত না এভাবে ফিরে আসব, বললেন শমিত সোম রোহিতের অধিনায়কত্ব কেড়ে নেওয়া নিয়ে সৌরভ, ‘আমার সঙ্গেও হয়েছে, দ্রাবিড়ের সঙ্গেও হয়েছে’ সেদিনই বুঝেছিলাম, মেয়েদের জন্য পৃথিবী নিরাপদ নয়... ‘টাইগার ৩’–তে সালমানের সহ–অভিনেতা বারিন্দর মারা গেছেন ‘শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি’ বিজয়ের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আমাদের স্নাতকেরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা প্রমাণ করেছে ইউএপির ক্লাব যেভাবে আমাদের বদলে দেয় রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেল চালু করেছে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ
ad728

শিশুর চিৎকার, রিকশা ধাওয়া করে নারী-পুরুষকে পুলিশের হাতে দিল জনতা

প্রতিবেদকের তথ্য : আবদুল্লাহ আল নোমান
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 41
ছবির ক্যাপশন : পটিয়ায় শিশুকে রিকশায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগে স্থানীয়দের হাতে আটক নারী ও পুরুষ।

চট্টগ্রামের পটিয়ায় এক শিশুকে রিকশায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে রিকশাটি থামিয়ে তাদের আটক করেন।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া পৌরসভার কাগজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুজন হলেন পটিয়ার কচুয়াই ইউনিয়নের আবুল ফয়েজের ছেলে মো. ফারুক (৪২) এবং কুতুপালং এলাকার জামাল হোসেনের মেয়ে শাহাজাহান বেগম (৪০)। শাহাজাহান বেগম উপজেলার বাদামতল এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন বলে জানা গেছে।


স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কাগজীপাড়া এলাকার আশরাফ আলী একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী উম্মে সালমা ইকরা (৯) দুপুরে বিদ্যালয় ছুটি শেষে বাড়ির দিকে ফিরছিল। এ সময় এক রিকশাচালক ও এক নারী তাকে বাড়ির সামনে নামিয়ে দেওয়ার কথা বলে রিকশায় তুলে নেন। তবে বাড়ির সামনে না থামিয়ে রিকশাটি অন্যদিকে নিয়ে যাওয়ার সময় শিশুটি চিৎকার-চেঁচামেচি শুরু করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে রিকশাটিকে থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে স্থানীয়রা ধাওয়া দিয়ে রিকশাসহ ওই দুইজনকে আটক করেন। পরে তাদের পটিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।


শিশুটির বাবা প্রবাসী শাহনেওয়াজ মামুন বলেন, আমার মেয়েকে বাড়ির সামনে দিয়ে নিয়ে যাওয়ার সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন বের হয়ে আসেন। পরে সবার সহযোগিতায় তাদের আটক করে পুলিশে দেয়া হয়েছে। 


স্থানীয় বাসিন্দা মামুনুর রশিদ মামুন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। পরে ওই দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিষয়টি প্রশাসন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এটাই আমাদের প্রত্যাশা।


এদিকে, ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ছেলেধরা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশ বলছে, অভিযোগের সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।


পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন, ছেলেধরা অভিযোগে দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728