আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
উদ্যোক্তাদের ডিজিটাল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে মিরাজ ইসলাম শাপলার জায়গায় দৃঢ় রয়েছি, অবশ্যই অর্জন করব: হাসনাত আবদুল্লাহ জুলাই সনদ স্বাক্ষরকারীরাও সেই কলম পেতে পারেন পিআর নিয়ে জামায়াতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়: নাহিদ দুই আট নম্বরের ম্যাচে ডি ক্লার্কের ঝড়ে দক্ষিণ আফ্রিকার ভারত জয় হারের দায় নিজের কাঁধে নিলেন কাবরেরা আগে চিন্তা করা যেত না এভাবে ফিরে আসব, বললেন শমিত সোম রোহিতের অধিনায়কত্ব কেড়ে নেওয়া নিয়ে সৌরভ, ‘আমার সঙ্গেও হয়েছে, দ্রাবিড়ের সঙ্গেও হয়েছে’ সেদিনই বুঝেছিলাম, মেয়েদের জন্য পৃথিবী নিরাপদ নয়... ‘টাইগার ৩’–তে সালমানের সহ–অভিনেতা বারিন্দর মারা গেছেন ‘শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি’ বিজয়ের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আমাদের স্নাতকেরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা প্রমাণ করেছে ইউএপির ক্লাব যেভাবে আমাদের বদলে দেয় রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেল চালু করেছে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ
ad728

পটিয়ায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

প্রতিবেদকের তথ্য : আবদুল্লাহ আল নোমান
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 81
ছবির ক্যাপশন : পটিয়ায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন অতিথিরা।


চট্টগ্রামের পটিয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার শোভনদণ্ডী এলাকায় মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ২৫০ জন কৃষকের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এনামুল হক এনাম কৃষি উৎপাদন বাড়াতে অনাবাদি ও পতিত জমি কাজে লাগানোর আহ্বান জানান।
তিনি বলেন, সার নিয়ে গুপ্ত সংগঠনগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। গ্যাস ও বিদ্যুৎ নিয়েও তারা গুজব ছড়াচ্ছে। নিষিদ্ধ সংগঠনের কেউ কেউ এসব গুজবের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ও উসকানি দেওয়ার চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারকারীদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। যারা উসকানি ও গুজব ছড়াবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।
এনামুল হক এনাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামের প্রান্তিক কৃষকদের সহায়তার জন্য কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছেন। যেসব কৃষকের নিজস্ব জমি নেই, তারা সড়কের পাশের খালি জায়গা এবং অনাবাদি জমিতে শাকসবজি চাষ করতে পারেন। কৃষি উৎপাদনে তাদের প্রয়োজনীয় সহযোগিতা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে।
কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্যোগ নেওয়ায় মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুন উর রশিদের প্রতি কৃতজ্ঞতা জানান সংসদ সদস্য।
অনুষ্ঠানে ২৫০ জন কৃষকের প্রত্যেককে টমেটো, মুলা, কুমড়া, লালশাক ও মরিচের বীজ এবং দুই কেজি করে সার দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিজন কৃষককে প্রায় ১ হাজার ৯২০ টাকা মূল্যের বীজ ও সার দেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, প্রান্তিক কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করা এবং স্থানীয়ভাবে সবজি উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728