আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
উদ্যোক্তাদের ডিজিটাল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে মিরাজ ইসলাম শাপলার জায়গায় দৃঢ় রয়েছি, অবশ্যই অর্জন করব: হাসনাত আবদুল্লাহ জুলাই সনদ স্বাক্ষরকারীরাও সেই কলম পেতে পারেন পিআর নিয়ে জামায়াতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়: নাহিদ দুই আট নম্বরের ম্যাচে ডি ক্লার্কের ঝড়ে দক্ষিণ আফ্রিকার ভারত জয় হারের দায় নিজের কাঁধে নিলেন কাবরেরা আগে চিন্তা করা যেত না এভাবে ফিরে আসব, বললেন শমিত সোম রোহিতের অধিনায়কত্ব কেড়ে নেওয়া নিয়ে সৌরভ, ‘আমার সঙ্গেও হয়েছে, দ্রাবিড়ের সঙ্গেও হয়েছে’ সেদিনই বুঝেছিলাম, মেয়েদের জন্য পৃথিবী নিরাপদ নয়... ‘টাইগার ৩’–তে সালমানের সহ–অভিনেতা বারিন্দর মারা গেছেন ‘শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি’ বিজয়ের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আমাদের স্নাতকেরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা প্রমাণ করেছে ইউএপির ক্লাব যেভাবে আমাদের বদলে দেয় রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেল চালু করেছে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ
ad728

পটিয়ার কচুয়াইয়ে পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৫ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ

প্রতিবেদকের তথ্য : আবদুল্লাহ আল নোমান
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 147
ছবির ক্যাপশন : পটিয়ায় প্রবাসীর ঘরে তাকাতি স্বর্ণঅলংকার লুট

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে পুলিশ পরিচয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় বাড়ি থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
রোববার (৩০ আগস্ট) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের পূর্ব আজিমপুর এলাকার আলী মিয়ার বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িটি প্রবাসী মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ নুরুল ইসলামের বলে জানা গেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, গভীর রাতে কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে। পরে বাড়ির লোকজনকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। একপর্যায়ে তারা বাড়িতে থাকা প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
ঘটনার সময় বাড়ির সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। দুর্বৃত্তদের সংখ্যা কত ছিল এবং তারা কী ধরনের যানবাহন ব্যবহার করে ঘটনাস্থলে আসে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে এ বিষয়ে পটিয়া থানায় অভিযোগ করা হয়েছে কি না এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভুক্তভোগীরা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728