পটিয়ায় নুর বেকারী এন্ড সুইটসের নতুন শাখার উদ্বোধন
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া পৌরসভার ছবুর রোডে নুর বেকারী এন্ড সুইটসের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় ফিতা কেটে নতুন শাখার উদ্বোধন করেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আলহাজ নুরুল ইসলাম সওদাগর।
মোহাম্মদ ইউনুস ও মোহাম্মদ ইউসুপের পরিচালনায় প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এস এম হারুনুর রশীদ, খায়ের আহমদ, আবদুল করিম, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ তৌহিদসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, নুর বেকারী দীর্ঘ ৪৫ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও গ্রাহকদের আস্থাকে পুঁজি করে প্রতিষ্ঠানটি বেকারি ও মিষ্টিজাত পণ্যের বাজারে নিজেদের অবস্থান ধরে রেখেছে।
নতুন শাখায় বিভিন্ন ধরনের বেকারি ও মিষ্টিজাত পণ্য পাওয়া যাবে। এতে স্থানীয় ক্রেতাদের জন্য পণ্য সংগ্রহ আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের ব্যবসায়িক ঐতিহ্য ও সুনাম বজায় রেখে নুর বেকারী এন্ড সুইটসের নতুন শাখা পটিয়ার ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক ভূমিকা রাখবে।