সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদের দোসরদের কমিটিতে রাখার অভিযোগে পদত্যাগ করলেন মিজান উদ্দীন
: বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে ঘোষিত হাইদগাঁও ইউনিয়ন কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. মিজান উদ্দীন। কমিটিতে ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি পদ-পদবি ও রাজনীতিতে অর্থের প্রভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
পোস্টে মো. মিজান উদ্দীন লেখেন, পদ-পদবি তাদের জন্য, যারা পদকে ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জন করতে চান। আর যারা রাজনীতিকে অর্থ উপার্জনের একমাত্র উৎস হিসেবে ব্যবহার করেন, তারাই পদ-পদবি বিক্রি করেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও লেখেন, ‘আমার পদ-পদবির দরকার নেই। আমরণ পর্যন্ত শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত থাকব এবং শহীদ জিয়ার আদর্শকেই বুকে লালন করে পথ চলব।’
পদত্যাগের ঘোষণায় তিনি স্পষ্ট করেন, পদ-পদবির চেয়ে আদর্শ ও রাজনৈতিক নীতির প্রশ্ন তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।