প্রকাশের তারিখ: Sep 30, 2026
অনলাইন সংবাদপত্র • প্রিন্ট সংস্করণ
khabarpatiya24.com
Website Logo
সংবাদ শিরোনাম প্রিন্টের তারিখ: 30 September 2026
সংবাদ শিরোনাম

আশিয়ায় চেয়ারম্যান পদে জমির উদ্দিন মানিকের গণসংযোগ, সমর্থকদের স্লোগানে মুখর ইউনিয়ন

আশিয়ায় চেয়ারম্যান পদে জমির উদ্দিন মানিকের গণসংযোগ, সমর্থকদের স্লোগানে মুখর ইউনিয়ন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়ার আশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী মানিক।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তাঁর গণসংযোগকে ঘিরে আশিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। এ সময় শত শত সমর্থকের স্লোগানে মুখর হয়ে ওঠে ইউনিয়নের বিভিন্ন সড়ক ও জনপদ।
আশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মল্লপাড়া মুন্সি পুকুরপাড় থেকে গণসংযোগ শুরু হয়। পরে বাংলা বাজার হয়ে পূর্ব আশিয়ার বিভিন্ন এলাকায় যান জমির উদ্দিন চৌধুরী মানিক। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগকালে নেতাকর্মী-সমর্থকদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তিনি ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।
গণসংযোগ শেষে এলাকাবাসীর উদ্দেশে জমির উদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘আশিয়ার মানুষের সুখ-দুঃখের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে আছি। চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার মূল লক্ষ্য হচ্ছে মানুষের সেবা করা। জনগণ আমাকে সুযোগ দিলে দল-মতের ঊর্ধ্বে উঠে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব।’
তিনি বলেন, আশিয়ার রাস্তাঘাট, মাদক, জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনসহ দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।
তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের ওপরও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। তাঁর ভাষায়, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামত নিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।
জমির উদ্দিন চৌধুরী মানিক আরও বলেন, ‘আমি কথার রাজনীতি করতে চাই না, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই। জনগণই আমার শক্তি। তাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আশিয়াকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।’
গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।