প্রকাশের তারিখ: Sep 30, 2026
অনলাইন সংবাদপত্র • প্রিন্ট সংস্করণ
khabarpatiya24.com
Website Logo
সংবাদ শিরোনাম প্রিন্টের তারিখ: 30 September 2026
সংবাদ শিরোনাম

পটিয়ায় ৫০ পিস ইয়াবাসহ ৭০ বছরের ব্যক্তি গ্রেপ্তার

পটিয়ায় ৫০ পিস ইয়াবাসহ ৭০ বছরের ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হোসেন (৭০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে উপজেলার জিরি ইউনিয়নের ভেল্লাপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. হোসেন পটিয়া উপজেলার ৭ নম্বর জিরি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কৈয়গ্রাম এলাকার বাসিন্দা। তিনি আবুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই ফরহাদসহ পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় সন্দেহভাজন মো. হোসেনকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলা নম্বর ২১, তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৬।

পরে গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।