প্রকাশের তারিখ: Sep 29, 2026
অনলাইন সংবাদপত্র • প্রিন্ট সংস্করণ
khabarpatiya24.com
Website Logo
সংবাদ শিরোনাম প্রিন্টের তারিখ: 30 September 2026
সংবাদ শিরোনাম

পটিয়ায় ৯ বছরের মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পটিয়ায় ৯ বছরের মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
চট্টগ্রামের পটিয়ায় নয় বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর এলাকার আমজুরহাট বাজারসংলগ্ন একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উজিরপুরের আমজুরহাট বাজারসংলগ্ন এম আর টাওয়ারের দ্বিতীয় তলায় শাহ্ মালেকিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসায় হেফজ বিভাগের ওই শিশুশিক্ষার্থী পড়াশোনা করত। সেখানে শিক্ষক রবিউল হাসানের বিরুদ্ধে শিশুটিকে একাধিকবার যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে, গত ১৫ জুলাই ভোরে এবং ৩০ আগস্ট ভোরে মাদ্রাসার ভেতরে পৃথক স্থানে শিশুটির ওপর যৌন নির্যাতনের ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ ঘটনাটি তদন্তে নামে।
পরে পটিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই মো. মশিউর রহমানসহ পুলিশের একটি দল অংশ নেয়।
গ্রেপ্তার রবিউল হাসানকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।