প্রকাশের তারিখ: Sep 30, 2026
অনলাইন সংবাদপত্র • প্রিন্ট সংস্করণ
khabarpatiya24.com
Website Logo
সংবাদ শিরোনাম প্রিন্টের তারিখ: 30 September 2026
সংবাদ শিরোনাম

পটিয়ায় সার্ভেয়ার আমিন এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে খালেদ-কবির

পটিয়ায় সার্ভেয়ার আমিন এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে খালেদ-কবির
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় সার্ভেয়ার আমিন এসোসিয়েশনের ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) পটিয়া সার্ভেয়ার আমিন এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু স্বপন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু তাহের।
সাধারণ সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, সার্ভেয়ার আমিনদের পেশাগত বিভিন্ন সমস্যা, ন্যায্য অধিকার ও কল্যাণসহ সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কে এম লুৎফুল কবির।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মানিক ও নজরুল ইসলাম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান ও মোশারফ হোসেন বাবু, অর্থ সম্পাদক মোহাম্মদ আলম, সহ-অর্থ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক মোহাম্মদ হাসানুজ্জামান ফয়সাল, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ এমদাদ উল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিভূতি শীল, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ফোরকান আলমদার এবং কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বাবু অজিত দেবনাথ ও আব্দুর রহমান।
সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সংগঠনের সদস্যদের পেশাগত স্বার্থ রক্ষা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সার্ভেয়ার আমিনদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নতুন কমিটি দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পটিয়ার সার্ভেয়ার আমিনদের মধ্যে পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।