প্রকাশের তারিখ: Sep 29, 2026
অনলাইন সংবাদপত্র • প্রিন্ট সংস্করণ
khabarpatiya24.com
Website Logo
সংবাদ শিরোনাম প্রিন্টের তারিখ: 29 September 2026
সংবাদ শিরোনাম

হাতির আবাসস্থল রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে পটিয়ায় বিশ্ব হাতি দিবস পালিত

হাতির আবাসস্থল রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে পটিয়ায় বিশ্ব হাতি দিবস পালিত

বিশ্বজুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি’—প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়ায় উদযাপিত হয়েছে বিশ্ব হাতি দিবস।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন পটিয়া বন রেঞ্জের আয়োজনে বুধবার সকালে উপজেলার হাইদগাঁও উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে পটিয়া বন রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক বলেন, "বন উজাড়ের ফলে হাতির স্বাভাবিক বিচরণক্ষেত্র ও খাদ্যের উৎস ধ্বংস হচ্ছে। বাধ্য হয়ে লোকালয়ে আসায় সংঘাত সৃষ্টি হচ্ছে।" তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বনাঞ্চল সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সুকান্ত তালুকদার প্রধান অতিথি এবং প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে এতে সভাপতিত্ব করেন। সভায় আরও বক্তব্য দেন বিট কর্মকর্তা মো. আলী, জিন্নাতুর রহমান ও শিক্ষক আবদুল মান্নান।

বক্তারা জানান, বন্য প্রাণীর আক্রমণে কেউ শারীরিক বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হলে অথবা ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হলে সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত সময়ের মধ্যে স্থানীয় বন বিভাগকে জানানোর অনুরোধ করা হয়।

আলোচনা পর্বের সমাপ্তিতে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া হয়।