আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
উদ্যোক্তাদের ডিজিটাল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে মিরাজ ইসলাম শাপলার জায়গায় দৃঢ় রয়েছি, অবশ্যই অর্জন করব: হাসনাত আবদুল্লাহ জুলাই সনদ স্বাক্ষরকারীরাও সেই কলম পেতে পারেন পিআর নিয়ে জামায়াতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়: নাহিদ দুই আট নম্বরের ম্যাচে ডি ক্লার্কের ঝড়ে দক্ষিণ আফ্রিকার ভারত জয় হারের দায় নিজের কাঁধে নিলেন কাবরেরা আগে চিন্তা করা যেত না এভাবে ফিরে আসব, বললেন শমিত সোম রোহিতের অধিনায়কত্ব কেড়ে নেওয়া নিয়ে সৌরভ, ‘আমার সঙ্গেও হয়েছে, দ্রাবিড়ের সঙ্গেও হয়েছে’ সেদিনই বুঝেছিলাম, মেয়েদের জন্য পৃথিবী নিরাপদ নয়... ‘টাইগার ৩’–তে সালমানের সহ–অভিনেতা বারিন্দর মারা গেছেন ‘শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি’ বিজয়ের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আমাদের স্নাতকেরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা প্রমাণ করেছে ইউএপির ক্লাব যেভাবে আমাদের বদলে দেয় রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেল চালু করেছে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ
ad728

পটিয়ায় সফল মৎস্য চাষি হিসেবে সম্মাননা পেলেন বিএনপি নেতা শওকত আকবর মুন্না

প্রতিবেদকের তথ্য : আবদুল্লাহ আল নোমান
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 101
ছবির ক্যাপশন : পটিয়ায় সফল মৎস্য চাষি হিসেবে বিএনপি নেতা শওকত আকবর মুন্নাকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান।

ট্টগ্রামের পটিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে সফল মৎস্য চাষি হিসেবে সম্মাননা পেয়েছেন বিএনপি নেতা শওকত আকবর মুন্না। অনুষ্ঠানে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের হাত থেকে তিনি ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন।
রোববার (১৬ আগস্ট) পটিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত উদ্বোধন, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় শওকত আকবর মুন্নার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে তিনি মৎস্য চাষের সঙ্গে সম্পৃক্ত থেকে স্থানীয়ভাবে মাছ উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রেখে আসছেন বলে সংশ্লিষ্টরা জানান।
সম্মাননা গ্রহণের পর শওকত আকবর মুন্না বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিতভাবে মৎস্য চাষের মাধ্যমে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। সফল মৎস্য চাষিদের উৎসাহিত করা হলে এ খাতে আরও নতুন উদ্যোক্তা তৈরি হবে।
এদিকে সফল মৎস্য চাষি হিসেবে শওকত আকবর মুন্না সম্মাননা পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। স্থানীয় নেতাকর্মী, মৎস্য চাষি ও শুভাকাঙ্ক্ষীরা তার এ অর্জনকে পটিয়ার মৎস্য খাতের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্য চাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728