আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
উদ্যোক্তাদের ডিজিটাল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে মিরাজ ইসলাম শাপলার জায়গায় দৃঢ় রয়েছি, অবশ্যই অর্জন করব: হাসনাত আবদুল্লাহ জুলাই সনদ স্বাক্ষরকারীরাও সেই কলম পেতে পারেন পিআর নিয়ে জামায়াতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়: নাহিদ দুই আট নম্বরের ম্যাচে ডি ক্লার্কের ঝড়ে দক্ষিণ আফ্রিকার ভারত জয় হারের দায় নিজের কাঁধে নিলেন কাবরেরা আগে চিন্তা করা যেত না এভাবে ফিরে আসব, বললেন শমিত সোম রোহিতের অধিনায়কত্ব কেড়ে নেওয়া নিয়ে সৌরভ, ‘আমার সঙ্গেও হয়েছে, দ্রাবিড়ের সঙ্গেও হয়েছে’ সেদিনই বুঝেছিলাম, মেয়েদের জন্য পৃথিবী নিরাপদ নয়... ‘টাইগার ৩’–তে সালমানের সহ–অভিনেতা বারিন্দর মারা গেছেন ‘শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি’ বিজয়ের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আমাদের স্নাতকেরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা প্রমাণ করেছে ইউএপির ক্লাব যেভাবে আমাদের বদলে দেয় রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেল চালু করেছে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ
ad728

পটিয়ায় সড়কের মাঝখানে পিলার, দুই পক্ষের বিরোধে বন্ধ উচ্ছেদ অভিযান

প্রতিবেদকের তথ্য : আবদুল্লাহ আল নোমান
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 52
ছবির ক্যাপশন :


চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীলের ছানাউল্লাহ বাড়ি এলাকায় একটি সড়কের মাঝখানে পাকা পিলার স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবির পর পটিয়া পৌরসভা পিলার অপসারণে অভিযান শুরু করলেও বাধার মুখে তা বন্ধ হয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বিষয়টি সমাধানে দুই পক্ষকে নিয়ে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, পটিয়া পৌরসভার অর্থায়নে নির্মিত সড়কটি দিয়ে দীর্ঘদিন ধরে ছানাউল্লাহ বাড়ির অন্তত ৩০টি পরিবারের সদস্যরা যাতায়াত করে আসছেন। পাশাপাশি স্থানীয় মসজিদে যাতায়াতের পথ হিসেবেও সড়কটি ব্যবহৃত হয়। কিন্তু গত ১২ নভেম্বর মসজিদ কমিটির পরিচয়ে কয়েকজন ব্যক্তি সড়কের মাঝখানে তিনটি পাকা পিলার স্থাপন করেন বলে অভিযোগ ওঠে।

পিলার স্থাপনের ফলে সড়কটি সংকুচিত হয়ে পড়েছে। এতে রিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি চলাচল নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে পটিয়া পৌরসভার প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগে মো. আবু তাহের ও আবু সালেকের নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে সড়কের ওপর পিলার স্থাপনের অভিযোগ করা হয়েছে।

পৌরসভা কর্তৃপক্ষ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পিলার অপসারণের কাজ শুরু করে। তবে এ সময় মো. শাহজাহান, মো. রফিক ও মো. গফফারসহ কয়েকজন এতে বাধা দেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কার্যসহকারী মো. নজরুলের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উচ্ছেদ কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বিষয়টি ইউএনও ফারহানুর রহমানকে জানানো হলে উপজেলা প্রশাসনের নির্দেশনায় অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরে উভয় পক্ষের বক্তব্য শুনে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বিকেল ৩টায় উপজেলা কার্যালয়ে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়।

অন্যদিকে, পিলার স্থাপনের পক্ষে অবস্থান নিয়ে মো. শাহজাহান বলেন, সড়ক দিয়ে ইট ও বালুভর্তি ভারী ট্রাক চলাচলের কারণে মসজিদের পরিবেশ ও পবিত্রতা বিঘ্নিত হচ্ছে। এ কারণে মসজিদের পরিবেশ সুরক্ষা এবং ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে মসজিদ কমিটির পক্ষ থেকে পিলার স্থাপন করা হয়েছে।

এদিকে, সড়কটি উন্মুক্ত রেখে স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা। তাঁদের মতে, মসজিদের পরিবেশ রক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও কোনোভাবেই জনসাধারণের চলাচলের পথ বাধাগ্রস্ত করা উচিত নয়। তাই উভয় পক্ষের স্বার্থ বিবেচনায় নিয়ে প্রশাসনের কাছে দ্রুত ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান বলেন, নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে বিষয়টা সরেজমিন পরিদর্শন করে  বিষয়টা নিষ্পত্তি করা হবে,এবং রাস্তার উপর খুঁটি দেওয়ার এখতিয়ার নাই বলেও জানান,তবে মসজিদের পবিত্রতা রক্ষা করার জন্য ব্যবস্থা নেওয়া হবে

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728